

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সারাদেশের ভূমি মালিকদের জন্য ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। এ নির্দেশনা অনুযায়ী, চলতি অর্থবছরের বকেয়া সহ সমস্ত ধরনের ভূমি উন্নয়ন কর আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে। একই সঙ্গে জমি সুরক্ষায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।
ভূমি মন্ত্রণালয় জানায়, নাগরিকরা এখন ঘরে বসে অনলাইনে কর পরিশোধ করতে পারবেন। এর জন্য ব্যবহার করতে হবে land.gov.bd ওয়েবসাইট। সরকারের লক্ষ্য হলো ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ স্মার্ট, স্বচ্ছ ও দখলমুক্ত করা।
নির্দেশনায় বলা হয়েছে, কর পরিশোধ করতে প্রথমে পোর্টালে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোত সম্পর্কিত তথ্য দিয়ে করের পরিমাণ জানা যাবে। পরিশোধ করা যাবে মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজভাবে।
মন্ত্রণালয় আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে বকেয়ার ওপর আইন অনুযায়ী সুদ আরোপ হতে পারে। তাই নাগরিকদের ৩০ জুনের মধ্যে কর পরিশোধ করতে বলা হয়েছে, যাতে আইনি জটিলতা এড়িয়ে চলা যায়।
