শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাটওয়ারীর ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম এনসিপির

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৬:১৯ পিএম আপডেট : ২২ মে ২০২৬, ০৬:৪২ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
expand
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মিছিলে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ বেশ কিছু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেন, আমরা বাংলাদেশে আবারও সন্ত্রাসীদের আস্ফালন দেখতে পাচ্ছি। জুমার নামাজের পরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কায়দায় এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।

সরকারের সমালোচনার ক্ষেত্রে নাকি তাদের দেওয়া ডেডলাইন ক্রস করা যাবে না মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, আমরা বাকস্বাধীনতা বলতে বুঝি, এই দেশে যারা দায়িত্বে আছে তাদের যে কাউকে যে কেউ প্রশ্ন করার অধিকার রাখে।

এর আগে ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে যান। তখন পেছন দিক কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতা আহত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন