শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৭:২৪ পিএম আপডেট : ২২ মে ২০২৬, ০৮:২৯ পিএম
নাসিরউদ্দীন পাটোয়ারী
expand
নাসিরউদ্দীন পাটোয়ারী

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর হামলা করা হয়েছে। এসময় তার ওপর ওপর ডিম নিক্ষেপ করা হয়।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর এই হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় মামলা করতে যান, তবে তার মামলা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন এনসিপির এই নেতা।

শুক্রবার (২২ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

সংক্ষিপ্ত ওই পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন