

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাজ্যে ধর্ষণের অভিযোগে নাইজেরিয়ার জনপ্রিয় গায়ক ও নৃত্যশিল্পী ইওয়ে পাস্কাল ওডিনাকা (পোকো লি) গ্রেফতার হয়েছেন বলে নাইজা নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে এই অভিযোগের বিষয়ে যুক্তরাজ্য কর্তৃপক্ষ বা তার ব্যবস্থাপনা দল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এবং কথিত ভুক্তভোগীর পরিচয়ও প্রকাশ্যে আসেনি।
সম্প্রতি মার্কিন গায়িকা মিস জর্জি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় পোকো লির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন।
তার দাবি, ডালাসে গান শোনাতে গেলে গায়ক তার স্পর্শকাতর স্থানে হাত দেন এবং পোশাক ধরে টানাটানি করেন। অন্য এক ভিডিওতে তিনি জানান, এই ঘটনার পরই বর্তমানে যুক্তরাজ্যে কারাবন্দি রয়েছেন পোকো লি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং আদালতের পক্ষ থেকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
ইনস্টাগ্রামে ৬০ লাখেরও বেশি অনুসারী থাকা এই নাইজেরীয় শিল্পী বর্তমানে বেশ চর্চায় রয়েছেন।


