বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এখনো ভোট দেননি যে তিন সংসদ সদস্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যেই সংসদ সদস্যদের অধিকাংশই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তবে এখন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামকে ভোট দিতে দেখা যায়নি।

অসুস্থতার কারণে মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বহিষ্কারের পর থেকে সংসদের স্থায়ী কমিটির কার্যক্রমেও তাকে দেখা যায়নি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ভোটগ্রহণ শুরু হলে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি চাইলে বিএনপি অথবা জামায়াতের প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভোটগ্রহণের জন্য এখনো এক ঘণ্টা সময় বাকি। এ সময়ের মধ্যে রুমিন ফারহানাসহ বাকি অন্য এমপিরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank