বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রাষ্ট্রপতি নির্বাচন 

অলি আহমদকে ভোট দিয়ে ফেসবুক পোস্টে কী লিখলেন আরমান

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৪:২৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদকে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)। পরে নিজের ভোট দেওয়ার দুটি ছবি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইতিহাসের এক বিরল মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ।’

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টা ৪৩ মিনিটে এ পোস্ট করেন ব্যারিস্টার আরমান। সেখানে দেখা যায়, রাষ্ট্রপতি নির্বাচনে তিনি অলি আহমদকে ভোট দিচ্ছেন।

পোস্টে ব্যারিস্টার আরমান লেখেন, ‘ইতিহাসের এক বিরল মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া!’

রাষ্ট্রপতি নির্বাচনের এই ভোট গ্রহণ প্রক্রিয়াকে বাংলাদেশের ইতিহাসের একটি বিরল মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এসময় ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ছাড়া বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট দেন।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। মোট ৩৪৯ জন সংসদ সদস্য এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। কিন্তু বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাসের অসুস্থতার জন্য এই ভোটে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank