মঙ্গলবার
১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৯:২২ এএম
ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে বন্দুক হামলার ঘটনা ঘটেছে
expand
ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে বন্দুক হামলার ঘটনা ঘটেছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এসময় দুই সন্দেহভাজন কিশোরসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৮ মে) এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে দুই কিশোর হঠাৎ মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এসময় মসজিদে থাকা নিরপত্তাকর্মী হামলাকারীদের থামানোর চেষ্টা করেন। সেসময় বন্দুকধারীদের গুলিতে নিরপত্তাকর্মী ৩ জন নিহত হয়েছেন।

পুলিশ আরও জানায়, পুলিশ জানায়, হামলাকারী দুই কিশোরকে একটি গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে। নিহতদের বয়স ১৭ ও ১৯ বছর।

পুলিশ ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করছে এবং জানান, সন্দেহভাজনদের একজন তার বাবা-মায়ের বাড়ি থেকে তিনটি অস্ত্র নিয়ে এসেছিল।

সান দিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল জানান, মসজিদটিতে পরিচালিত ডে-স্কুলের সব শিশু নিরাপদ রয়েছে এবং তাদের সবাইকে খুঁজে পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তারা জানায়, একটি অস্ত্রের ওপর ঘৃণামূলক বক্তব্য লেখা ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যেখানে বর্ণবাদী গর্বসংক্রান্ত লেখা পাওয়া গেছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা।

এদিকে ঘটনার তদন্তে সহায়তার জন্য এফবিআইকে ডাকা হয়েছে। পুলিশ এটিকে ‘ঘৃণাজনিত অপরাধ’ হিসেবে বিবেচনা করছে, যদিও হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

ইসলামিক সেন্টারের ইমাম ও পরিচালক তাহা হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা আগে কখনো এমন ট্র্যাজেডির মুখোমুখি হইনি। উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা অত্যন্ত ন্যক্কারজনক।’

সূত্র: সিএনএন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন