

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক অন্যতম বৃহৎ আয়োজন ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’ -এ অংশ নিতে যুক্ত রাজ্যে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক বৃহৎ আয়োজন "এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’ -এ অংশ নিতে গতকাল (১৭ মে) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্ত রাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শিক্ষামন্ত্রী। ফোরামের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাকে স্বাগত জানিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এবারের ফোরামে যোগ দেওয়ার আগে নিজের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। শিক্ষাকে কেবলমাত্র একটি সাধারণ বাজেটীয় ব্যয় হিসেবে না দেখে, এটিকে মানবসম্পদ উন্নয়নের জন্য আমাদের মৌলিক বিনিয়োগে রূপান্তরিত করতে হবে।”
জানা যায়, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ফোরামের ‘অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষা সংস্কার এবং এর বৃহত্তর প্রভাব’ শীর্ষক একটি বিশেষ অধিবেশনে অংশ নেবেন। এই অধিবেশনে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা আলোচনা করবেন কীভাবে সরকারগুলো সীমিত সম্পদের সঠিক ও কৌশলগত ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে পারে এবং ব্যাপকভাবে মানসম্মত শিক্ষার প্রসার ঘটাতে পারে।
উল্লেখ্য, প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রী ও নীতি-নির্ধারকদের নিয়ে এই ফোরামের আয়োজন করা হয়, যেখানে বৈশ্বিক শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ কৌশল নির্ধারণ করা হয়।
