সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব নিলেন ডিএমপির নতুন কমিশনার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৬:০০ পিএম
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নবনিযুক্ত মোসলেহ্‌ উদ্দিন আহমদ
expand
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নবনিযুক্ত মোসলেহ্‌ উদ্দিন আহমদ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নবনিযুক্ত মোসলেহ্‌ উদ্দিন আহমদ দায়িত্বভার গ্রহণ করেছেন।

সোমবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গতকাল রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ্‌ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

তারও আগে, গত ১৬ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান মোসলেহ্‌ উদ্দিন আহমদ। গত ২৫ মার্চ এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন মোসলেহ্‌ উদ্দিন আহমদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন