মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৮:৫৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহার ছুটি সাত দিন নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আগামী ২৫ থেকে ৩১ মে সাতদিন সরকারি ছুটি থাকবে। তার আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

প্রসঙ্গত, ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী দেশটিতে এ বছর ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা ২৭ মে।

আমাদের দেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই ঈদ উদযাপিত হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup