বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ১১:২৯ এএম
বাবর আলী
expand
বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ ‘মাকালু’ ছুঁলেন বাবর আলী। শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টায় তিনি সেখানে পৌঁছান।

এর মধ্যে দিয়ে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বতের মধ্যে পঞ্চম চূড়া স্পর্শ করলেন বাবর। এই কৃতিত্ব আর কোনো বাংলাদেশি পর্বতারোহীর নেই।

টানা প্রায় সাড়ে আট ঘণ্টার কঠিন আরোহণ শেষে মাকালুর চূড়ায় বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়ান বাবর।

এর মাধ্যমে বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতের মধ্যে ৫টি জয় করা প্রথম ও একমাত্র বাংলাদেশি পর্বতারোহীর কীর্তিও গড়লেন তিনি। তার সঙ্গে শিখরে ছিলেন শেরপা আং কামি।

অভিযান-সংশ্লিষ্টরা জানিয়েছেন, চূড়ায় সফলভাবে পৌঁছানোর খবর নিশ্চিত হলেও এখনো বেসক্যাম্পে ফেরার পথে রয়েছেন বাবর আলী।

পর্বতারোহণে শীর্ষ জয় যতটা কঠিন, নিরাপদে নিচে নেমে আসাও ততটাই ঝুঁকিপূর্ণ। তাই তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন সহযাত্রীরা।

নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত মাউন্ট মাকালু পর্বতারোহীদের কাছে ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত। পিরামিড আকৃতির সূচালো এই পর্বতের আশপাশে বড় কোনো পর্বত না থাকায় প্রবল বাতাসে বরফ সরে গিয়ে অনেক সময় চূড়ার কালো পাথুরে অংশ দৃশ্যমান হয়ে ওঠে।

সেখান থেকেই ‘মাকালু’ নামের উৎপত্তি বলে ধারণা করা হয়। বাবর আলীর এবারের অভিযানের নাম ছিল ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup