

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ছয় জেলার কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে চাল সংগ্রহের পূর্বনির্ধারিত তারিখ ১৫মে এগিয়ে এনে আগামী ৩ মে থেকে হাওড় অঞ্চলের ৬ জেলায় কৃষকদের নিকট একযোগে ধানের সাথে চালও সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীন সংগ্রহ শাখার উপসচিব মোহাম্মদ মামুন মিয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়- নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। যা পূর্বনির্ধারিত তারিখ ১৫ মে এগিয়ে এনে আগামী ৩ মে করা হবে।
অপরদিকে দেশের অন্যান্য জেলার কৃষকদের নিকট থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।
এবার বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান চালের পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কেনা হবে। ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই সংগ্রহ অভিযান।
এদিকে এই কার্যক্রমটি উদ্বোধন করবেন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। খাদ্য মন্ত্রনালয়ের একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।