বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের অধিবেশন দেখার সুযোগ পেল দেড়শ শিক্ষার্থী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম
সংসদের অধিবেশন দেখার সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা, পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়।
expand
সংসদের অধিবেশন দেখার সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা, পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়।

রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দেড়শ শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদের অধিবেশন দেখার সুযোগ লাভ করেছেন। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নিমন্ত্রণে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শিক্ষার্থীরা এই সুযোগ লাভ করেছেন বলে জানা গেছে।

এ সময় শিক্ষার্থীদের সাথে আন্তরিক মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রীর দপ্তর জানিয়েছে, নতুন প্রজন্মকে দেশপ্রেম, ইতিহাস, ঐতিহ্য ও রাজনীতি সম্পর্কে সচেতন করে তুলতে শিক্ষামন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষা-ভিত্তিক ভ্রমণের আয়োজন করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই কলেজেরই একজন প্রাক্তন শিক্ষার্থী—যা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার একটি বিশেষ দিক বলে মনে করছেন শিক্ষামন্ত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন