মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলমগীর হোসেন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম
মোহা. আলমগীর হোসেন।
expand
মোহা. আলমগীর হোসেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেনকে বদলিপূর্বক প্রেষণে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, এই বদলি জনস্বার্থে জারি করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
USA VS Belgium
90'
1 - 3
31' Malik Tillman
33' Charles De Ketelaere
57' Hans Vanaken
World Cup