মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
নৌ প্রতিমন্ত্রী

১৮ মাসের সরকার ছিল এনসিপি-জামায়াত সমর্থিত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধীদল গত ১৮ মাস বেশ আরামে ছিলেন বলে মন্তব্য করেছেন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেছেন, সেই সুবিধা এখন পাওয়া যাচ্ছে না বলেই সমস্যা তৈরি হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৮ মাসের যে সরকারটি ছিল তা মূলত আজকের বিরোধীদলীয় নেতৃবৃন্দ তথা জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত সরকার হিসেবে কাজ করেছে। সেই সময়ে যারা ক্ষমতার খুব কাছাকাছি থেকে বিশেষ সুবিধা বা আরামে ছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই সুবিধা না থাকাতেই তাদের মধ্যে তীব্র অস্থিরতা ও অস্বস্তি পরিলক্ষিত হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগে যারা যখন খুশি প্রধান উপদেষ্টার বেডরুম কিংবা সচিবের রুমে ঢুকে যেতেন। এখন সেই অনৈতিক সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিরোধী শিবিরের নেতারা সংসদসহ বিভিন্ন জায়গায় অস্থিরতা প্রদর্শন করছেন।

তিনি বলেন, গত ৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেমন ব্যবসা চলেছে, জুলাই বিপ্লবকে কেন্দ্র করে নতুন করে কোনও ব্যবসা এই প্রজন্ম সহ্য করবে না। অবিলম্বে সকল শহীদের প্রকৃত সংখ্যা এবং তাদের রাজনৈতিক পরিচয় জাতির সামনে প্রকাশ করা হোক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup