

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই দুর্নীতি-অনিয়ম সংক্রান্ত একটি শ্বেতপত্র প্রকাশ করতে যাচ্ছে। এ বিষয়ে শিক্ষাব্যবস্থাপনা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, এটি সম্প্রতি শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হয়।
শ্বেতপত্রে পূর্ববর্তী সরকারের সময় অনাবশ্যক শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে অনিয়ম, শিক্ষার মানহীনতা ও কৃত্রিম জিপিএ ফাইভ, অবকাঠামোগত ও আর্থিক দুর্নীতি এবং এমপিও তালিকায় দলীয় প্রভাবিত প্রক্রিয়াসহ বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরা হবে।
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, “অভ্যুত্থানের পর শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। আমরা লক্ষ্য করছি মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক, বিজ্ঞানভিত্তিক এবং মানবিক শিক্ষাকে নিশ্চিত করা।”
মাইলস্টোন ট্রাজেডিতে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, “আমরা চাই আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক প্রতিযোগিতায় উপযুক্তভাবে গড়ে তুলতে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, চিন্তাশীল ও সৃজনশীল মননের বিকাশও সমানভাবে গুরুত্বপূর্ণ।”
শিক্ষা উপদেষ্টা আরও জানান, “নির্ভুল ও মানসম্মত পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পাশাপাশি এনসিটিবি সম্পর্কিত বিধিমালা প্রণয়নের কার্যক্রমও চলমান। উপাচার্য নিয়োগের জন্য একটি সার্চ কমিটিও গঠন করা হয়েছে।”
মন্তব্য করুন
