

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে তারা মাসে দেড় হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয় ৩০ সেপ্টেম্বর।
এরপর রোববার (৫ অক্টোবর) পরিপত্রটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরিপত্রে উপসচিব মোসা. শরীফুন্নেসার স্বাক্ষর রয়েছে।
নতুন পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা পূর্বের ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।
এছাড়া, ভাতা প্রদানের ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, এ ভাতা প্রদানে প্রযোজ্য সব আর্থিক নীতিমালা ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে এ সংক্রান্ত ব্যয়ে কোনো অনিয়ম ধরা পড়লে বিল পরিশোধকারী কর্তৃপক্ষই তার দায়ভার বহন করবেন।
এ ভাতা প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে বলে পরিপত্রে জানানো হয়েছে।
একই সঙ্গে, প্রশাসনিক মন্ত্রণালয়কে এ সংক্রান্ত আদেশ (জিও) জারি করে এর চারটি অনুলিপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য পাঠাতে বলা হয়েছে।
মন্তব্য করুন
