

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পহেলা বৈশাখ কেবল তাত্ত্বিক সমাজ বিশ্লেষণের বিষয় নয়; এটি বাঙালির আনন্দ, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী নতুন বাংলা বছরকে সম্ভাবনাময় উল্লেখ করে বলেন, ‘১৪৩৩ বঙ্গাব্দ আমাদের জন্য একটি আশাব্যঞ্জক বছর। আগামী বছরজুড়ে সরকার দেশের কৃষিনির্ভর অর্থনীতির উন্নয়নে নিরলসভাবে কাজ করবে।’
পহেলা বৈশাখের উৎসবে ধর্ম, বর্ণ বা কোনো বিভেদের স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এই উৎসব আনন্দের—এখানে কোনো ধর্মীয় বিভাজন বা ভেদাভেদ থাকতে পারে না।
তিনি আরও বলেন, ঐতিহাসিকভাবে হিজরি সন ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সমন্বয়ে বাংলা নববর্ষের যে কাঠামো গড়ে উঠেছে, তার মূল লক্ষ্য ছিল কৃষক ও কৃষিভিত্তিক অর্থনীতির সুবিধা নিশ্চিত করা।
সরকারের কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলে কৃষকদের সঙ্গে সরাসরি নববর্ষ উদযাপন করছেন এবং সেখানে ‘কৃষক কার্ড’ বিতরণ করেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
