

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর রমনা পার্ক ও আশপাশ এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবকে নির্বিঘ্ন রাখতে বহুমাত্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকালে রমনা পার্কে নিরাপত্তা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার মো সরওয়ার এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, বাংলা নববর্ষের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির পোশাকের পুলিশ, ডিবি, কাউন্টার টেরোরিজম, সোয়াটসহ সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, বৈশাখী শোভাযাত্রার সামনে, পাশে ও পেছন দিক থেকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে কেউ চাইলে মাঝপথে র্যালিতে প্রবেশ করতে পারবে না। এ সময় মুখোশ পরার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। অপপ্রচার রোধে সাইবার ইউনিটসহ বিভিন্ন সংস্থা কাজ করবে সমন্বিতভাবে।
তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। আতশবাজি ফোটানোতেও রয়েছে কড়াকড়ি। রমনা পার্কে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে, এরপর বন্ধ থাকবে প্রবেশ। সন্ধ্যা ৬টার আগেই সবাইকে পার্ক ত্যাগ করতে হবে।
মন্তব্য করুন
