রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম দফায় কৃষক কার্ড পাচ্ছেন ২২ হাজার ৬৫ জন, মিলবে যেসব সুবিধা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দফায় ২২ হাজার ৬৫ জন কৃষক, মৎস্যচাষি/আহরণকারী, প্রাণিসম্পদ খামারি ও দুগ্ধখামারীসহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণির সব কৃষককে এ কার্ড দেওয়া হবে।

রোববার (১২ অক্টোবর) ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। কৃষিমন্ত্রী বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্পমূল্যে কৃষি যন্ত্রপাতি, সরকারি প্রণোদনা, মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, কৃষি বিমা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য ক্রয়ের সুবিধা পাবেন। আমিন উর রশিদ আরও বলেন, জমির মালিকানা অনুযায়ী কৃষকদেরকে ভূমিহীন কৃষক, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক এবং বড় কৃষক--এই পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। কৃষি কার্ডের মূল লক্ষ্য হচ্ছে, কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং কৃষিখাতের ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গ্রহণ করা। কৃষি কার্ড বিতরণ কর্মসূচি শতভাগ রাজনীতিমুক্ত হবে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের সব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে। যারাই কৃষি পণ্য উৎপাদন করবেন, তারাই কৃষক হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন। প্রাক পাইলটিং পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি বছরে ২ হাজার ৫০০ টাকা হারে নগদ সুবিধা দেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন