মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০১:০৮ এএম
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী
expand
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী

দেশে সরকারি চাকরিতে চার লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আবদুল বারী বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে সরকারি চাকরিতে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মরত আছেন।

এর মধ্যে প্রথম শ্রেণিতে কর্মরত কর্মচারীর সংখ্যা এক লাখ ৯০ হাজার ৭৭৩ জন, দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬, ৩য় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫, চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ এবং অন্যান্য শ্রেণিতে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা ৭ হাজার ৯৮০ জন।

প্রতিমন্ত্রী জানান, প্রথম শ্রেণিতে শূন্যপদ ৬৮ হাজার ৮৮৪ জন, দ্বিতীয় শ্রেণিতে এক লাখ ২৯ হাজার ১৬৬, তৃতীয় শ্রেণিতে এক লাখ ৪৬ হাজার ৭৯৯, চতুর্থ শ্রেণিতে এক লাখ ১৫ হাজার ২৩৫ এবং অন্যান্য শ্রেণিতে শূন্যপদ ৮ হাজার ১৩৬ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Belgium
Scheduled
07 Jul, 06:00 AM
VS
World Cup