শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০২:৫৯ এএম
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
expand
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল নিউজকে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকার কারণে মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি এরাইভাল ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী চারটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে একটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে। তবে সব ফ্লাইট বন্ধ হয়নি। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত তিনটি এরাইভাল এবং পাঁচটি ডিপার্চার ফ্লাইট সচল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট স্থগিতাদেশ এখনো বহাল রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন