শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
expand
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্য কোনো ইতিহাসের সঙ্গে না মেলানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘একাত্তরকে অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলানো যাবে না। একাত্তর আগে, বাকি সব পরে। বিএনপি কারো অবদান অস্বীকার করে না।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ইতিহাস ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার ইতিহাস। বিএনপি কারও অবদান অস্বীকার করে না।

একাত্তরকে সবার আগে রাখা হবে, অন্য কোনো ইতিহাসের সাথে তা মিলবেনা বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক বলে চেতনা বিক্রি করতেন, তাদের ইতিহাস স্বাধীনতা দিবসকে অস্বীকার করার ইতিহাস। আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার ধারক বাহক বলে চেতনা বিক্রি করে, অথচ তারা স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা দিবসকেই অস্বীকার করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সারা পৃথিবীতে তার দালিলিক প্রমাণ আছে। জিয়াউর রহমান প্রথমে স্বাধীনতার ঘোষণা করেন, পরে শেখ মুজিবের নামে স্বাধীনতার ঘোষণা দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন