শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের এমপি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আসায় মুক্তিযোদ্ধাদের ‘বয়কট’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০১:২০ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াতের এমপি আসায় অনুষ্ঠান বয়কট করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (২৬ মার্চ ) পূর্বধলার জগত মনি উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

জানা যায়, নেত্রকোনা-৫ আসনে জামায়াতের এমপি মাসুম মোস্তফা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকায় পূর্বধলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেননি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান বলেন, ‘সব মুক্তিযোদ্ধা নন, কয়েকজন সকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। কুচকাওয়াজ শেষে তারা সবাই যোগ দেন। মুক্তিযোদ্ধাদের মূল অনুষ্ঠানে এমপি উপস্থিত ছিলেন না।’

এ বিষয়ে এমপি মাসুম মোস্তফা বলেন, ‘স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিএনপির একটি অংশ আমার অংশগ্রহণে আপত্তি জানিয়েছিল। আমি প্রশাসনকে আগেই বলেছিলাম সব কর্মসূচিতে অংশ নেব। তবে একটি গ্রুপ বয়কট করায় পরিস্থিতি বিবেচনায় আমি তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকিনি।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন