শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালোবাজারে তেল বিক্রি করে সরকারকে বিব্রত করার চেষ্টা: আমির খসরু

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম
আমির খসরু মাহমুদ চৌধুরী
expand
আমির খসরু মাহমুদ চৌধুরী

কালো বাজারে তেল বিক্রি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

জ্বালানি তেল নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের মধ্যে ‘প্যানিক’ কাজ করছে, এটা হতে দেওয়া যাবে না। তিনি আরও যোগ করেন, তেল নিয়ে কিছু কালোবাজারির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সঙ্কট কাটিয়ে উঠতে তিনি সবাইকে সরকারকে সহযোগিতা করার আহবান জানান।

সঠিক ইতিহাস রচনা করে তা জাতি ও বিশ্বের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যায়, সেটি আর ইতিহাস থাকে না; প্রোপাগান্ডা হয়ে যায়। আর প্রোপাগান্ডা কখনো দীর্ঘস্থায়ী হয় না।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইতিহাস রচিত হতে হবে পেশাদার ইতিহাসবিদদের মাধ্যমে। এর একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে। তথ্য সংগ্রহ, সোর্স যাচাই এবং গবেষণার মধ্য দিয়েই প্রকৃত ইতিহাস বেরিয়ে আসে। সত্যিকারের ইতিহাস রচনার জন্য সঠিক তথ্য উপলব্ধি করার দায়িত্ব ইতিহাসবিদদেরই নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন দেশ গড়ার সময়। পুরো রমজান মাস সরকার কাজ করেছে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে এবং সরকার এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন