মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধাদের সম্মান করবে বিএনপি: আমানউল্লাহ আমান 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান
expand
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, যতদিন পৃথিবী থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের সম্মান করবে বিএনপি। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের গর্বিত সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীনতা, যা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, লক্ষ লক্ষ শহীদের রক্ত ও মা-বোনদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব। ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধকালীন একজন সেক্টর কমান্ডার ছিলেন বলেও জানান তিনি।

আমানউল্লাহ আমান আরও বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়া-এর নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছিল। এছাড়া তারেক রহমান-এর নেতৃত্বে দীর্ঘদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন হয়েছে।

তিনি দাবি করেন, একসময় দিনে ভোট রাতে হতো, এখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা পেয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup