বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে পাকিস্তানের অভিনন্দন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৩ পিএম
পাকিস্তান ও বাংলাদেশের পতাকা।
expand
পাকিস্তান ও বাংলাদেশের পতাকা।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণ‌কে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানি‌য়ে‌ছে পা‌কিস্তা‌ন।

স্বাধীনতা দিবস উপল‌ক্ষে আজ (বৃহস্প‌তিবার, ২৬ মার্চ) পা‌কিস্তা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ অভিনন্দন জানি‌য়ে‌ছে।

বার্তায় বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে তাদের উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানায়।

পাকিস্তান বাংলা‌দে‌শের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরো গভীর করার ইচ্ছা প্রকাশ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন