সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লঞ্চের টিকিট কিনতে লাগবে এনআইডি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৬:২১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আসন্ন ঈদকে ঘিরে নৌপথে যাত্রী চলাচল নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এখন থেকে ঈদযাত্রায় লঞ্চের টিকিট কিনতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সঙ্গে রাখতে হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগে পাঁচ দিন সদরঘাট থেকে নির্গমনকারী সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এছাড়া ঈদের পরের পাঁচ দিন অন্যান্য নদী বন্দর থেকে সদরঘাটে আগমনকারী সব যাত্রীবাহী নৌযানে মালামাল পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে।

আগামী ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত দিনরাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআইডব্লিউটিএ। ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে তিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহন ছাড়া সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান এবং লরি ফেরিতে পারাপার বন্ধ থাকবে বলেও জানিয়েছে বিআইডব্লিউটিএ।

পাশাপাশি কোনো জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে নৌপথে চলাচলকারী যাত্রীসাধারণকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Spain VS Cape Verde
Scheduled
15 Jun, 10:00 PM
VS
World Cup