শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবারও বাতিল মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০২:২৭ এএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ।
expand
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও নিরাপত্তা ঝুঁকির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান গত ২৮ ফেব্রুয়ারি থেকে আকাশসীমা অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে শুক্রবার (১৩ মার্চ) একদিনে ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭ টি, ১২ মার্চ ২৮ টি এবং ১৩ মার্চ (শুক্রবার) ২৪ ফ্লাইট বাতিল হয়।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত ৪টি, এয়ার অ্যারাবিয়া ২টি (শারজাহ, ইউএই), গালফ এয়ার ২টি (বাহরাইন), কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস ৪টি, জাজিরা ৪টি (কুয়েত) এবং ফ্লাইদুবাই ৪টি (সংযুক্ত আরব আমিরাত)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন