

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বনির্ধারিত বগুড়া সফর বাতিল করেছেন। আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তার বগুড়ায় যাওয়ার কথা ছিল। জেলা প্রশাসন জানিয়েছে, উপনির্বাচনকে সামনে রেখে সফরটি স্থগিত করা হয়েছে।
সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন।
বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
রেজাউল করিম বাদশা বলেন, যেহেতু বগুড়া সদর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি হলে নির্বাচনি বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারে। প্রধানমন্ত্রী নিয়মের মধ্যে থাকতে চান বলেই সফর স্থগিত করেছেন।
মন্তব্য করুন
