সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যেসব এলাকায় আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৫:৪৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ট্রান্সমিটার মেরামত ও সঞ্চালন লাইনের রিকন্ডাক্টরিং কাজের জন্য আজ সোমবার (২ মার্চ) সিলেটের কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাউবো), সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, জিএমডি, সিলেট অনুশাখা কর্তৃক সিলেট (দক্ষিণ) গ্রিড উপকেন্দ্রের সঞ্চালন লাইনের রিকন্ডাক্টরিং কাজ সম্পাদনের জন্য বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন একাধিক ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ অনুযায়ী, সোমবার সকাল সোয়া ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৩ কেভি শ্রীরামপুর, ৩৩ কেভি গোটাটিকর, ১১ কেভি শিববাড়ী বাজার, ১১ কেভি চান্দাই এবং ১১ কেভি বিসিক ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো— মোমিনখলা, বরইকান্দি, গালিমপুর, শিববাড়ী, জৈনপুর, পৈন্তাপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ঘাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুরসহ সংশ্লিষ্ট ফিডারভুক্ত অন্যান্য এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন