রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
expand
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে দায়ের করা ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, মামলা প্রত্যাহারের ক্ষেত্রে হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতন মামলা বাদ দিয়ে শুধুমাত্র রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো বিবেচনায় নেয়া হয়েছে। তিনি বলেন, আমরা আরো বেশকিছু রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। মামলাগুলো সত্যিকার অর্থে রাজনৈতিক মামলা কিনা তা সতর্কতার সঙ্গে যাচাই বাচাই করে দেখা হবে।

তিনি আরো বলেন, এর যাতে অপব্যবহার না হয়, সেজন্য যাচাই-বাছাই কমিটি করে দেওয়া হবে। আজ-কালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

২০২৪ সালের ০৫ আগস্টের পর দায়েরকৃত মামলাগুলো সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ০৫ আগস্টের পর দায়েরকৃত বেশকিছু মামলায় ব্যক্তিগত সুবিধা চরিতার্থ করার জন্য কিছু সাধারণ ও নিরীহ লোককে আসামি করা হয়েছে। কিছু সুবিধাবাদী শ্রেণি এই মামলাগুলো করেছে যেগুলো আমাদের নজরে এসেছে। এগুলো যাচাই বাচাই করে আমরা সঠিক তথ্য খুঁজে বের করবো। তিনি বলেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। কেউ যেন অহেতুক হয়রানিমূলক মামলার শিকার না হয়- সে বিষয়ে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, এর আগে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়ার কথা জানিয়েছিলো স্বরাষ্ট্রমন্ত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Canada VS Morocco
90'+7'
0 - 2
50' Azzedine Ounahi
82' Azzedine Ounahi
World Cup