শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে: মির্জা ফখরুল

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা খারাপ ছিল, তা উন্নত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বলেন, ‘চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে- দেশকে গড়ে তোলা। আমাদের প্রধানমন্ত্রী, যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাটি ছিল বাংলাদেশের জন্য-আমার একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি মন্ত্রিসভা গঠন করেছেন।

মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, অতটা খারাপ নয়। আপনারা যতটা খারাপভাবে দেখছেন, পরিস্থিতি ততটা খারাপ নয়। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। অর্থনীতির ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিও (ব্যষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা) অনেকটা ফিরে এসেছে।

ব্যাংকিং খাতও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা মনে করি, সবার সমন্বিত প্রচেষ্টায় এগুলোকে আরও ভালো করা সম্ভব।’

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘প্রয়োজন নেই। কারণ তারা একটি বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছে।

সেই সময়- আমি মনে করি, আমার দলও মনে করে- যতটুকু প্রয়োজন ছিল, তারা সেই কাজের সিংহভাগ করতে পেরেছে। মূল সমস্যাটা ছিল গণতন্ত্রে উত্তরণ। সেটি তারা সম্পন্ন করে গেছে। সুতরাং তাদের সেই কৃতিত্ব দিতেই হবে। তারা অনেক ভালো কাজ করেছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন