বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোজা শুরুর তারিখ জানাল যেসব দেশ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দেশে আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দেশভেদে স্থানীয় চাঁদ দেখার ওপর। ইতোমধ্যে একাধিক দেশ রোজার প্রথম দিন ঘোষণা করেছে।

হিজরি ক্যালেন্ডার চাঁদভিত্তিক হওয়ায় প্রতিটি মাস শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে। সে কারণে দেশ ও অঞ্চলের ভিন্নতার ভিত্তিতে রমজান শুরুর তারিখে এক দিনের পার্থক্য দেখা যায়।

এবার অধিকাংশ মুসলিম দেশ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, ওই দিন মধ্যপ্রাচ্যসহ বিস্তৃত অঞ্চলে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। বিশেষজ্ঞদের মতে, সেদিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, সূর্য ও চাঁদের কৌণিক দূরত্ব থাকবে ড্যানজন সীমার নিচে এবং একই দিনে একটি বিরল বলয়াকার সূর্যগ্রহণও ঘটবে। এ কারণে সেদিন চাঁদ দেখা অসম্ভব।

এই পরিস্থিতিতে যেসব দেশ সরাসরি চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস শুরু করবে তারা শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। সে হিসাবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট জানিয়েছে, ঐতিহ্যগতভাবে চাঁদ দেখার পরই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তবে প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যেই রমজান শুরু হতে পারে।

ওমান

উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে রমজানের তারিখ নিশ্চিত করেছে ওমান। দেশটিতে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রোজার প্রথম দিন হবে। সরকারি হিজরি মাস নির্ধারণ কমিটি জানিয়েছে, শাবানের ২৯ তারিখে চাঁদ দেখা সম্ভব না হওয়ায় বুধবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে।

তুরস্ক

তুরস্কেও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটি আগাম জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে হিজরি মাস নির্ধারণ করে থাকে। তুরস্কের ধর্মবিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি আরব বিশ্ব, মুসলিম অঞ্চল ও আমেরিকায় কোথাও চাঁদ দেখা সম্ভব নয়।

সিঙ্গাপুর

সিঙ্গাপুরও বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর ঘোষণা দিয়েছে। দেশটির ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল জানায়, স্থানীয় দৃশ্যমানতা মানদণ্ড অনুযায়ী হিসাব করে দেখা গেছে, মঙ্গলবার সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াজানিয়েছে, রমজান শুরু হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়।

পাকিস্তান

পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি বিকেলে রমজানের নতুন চাঁদ জন্ম নেবে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ।

রমজান কত দিন হতে পারে?

চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ২৯ বা ৩০ দিনের হতে পারে। দুবাইয়ের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালে রমজান ২৯ দিনের হওয়ার সম্ভাবনাই বেশি।

ঈদুল ফিতর ২০২৬

রমজান শেষে শুক্রবার, ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে বলে ধারণা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup