

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর অংশ হিসেবে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচনী এলাকায় বাইরের ব্যক্তিদের অবস্থানেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নির্বাচন উপলক্ষে গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
এদিকে নির্বাচনকে ঘিরে ৮২.৫ ঘণ্টার জন্য এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত মঙ্গলবার সকাল ৭টা থেকে আগামী শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরই মধ্যে ৫৩ ঘণ্টা অতিবাহিত হয়েছে। সে হিসেবে আরো ২৩ ঘণ্টা নিষেধাজ্ঞা চলমান থাকবে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোটগ্রহণ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব জেলার প্রশাসনের কাছে পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তি, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট এলাকার ভোটার বা বাসিন্দা ছাড়া অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত ওই এলাকায় অবস্থান করতে পারবেন না। সেই হিসেবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
মন্তব্য করুন

