শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোট যেভাবে গণনা করা হয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বহুল প্রতিক্ষীত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন দেশের বিভিন্ন কেন্দ্রে চলছে ভোটগণনা।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে আসতে শুরু করবে ভোট কেন্দ্রগুলোর বেসরকারি ফল। এদিকে অনেকের প্রশ্ন ভোট কীভাবে গণনা করা হয়?

সাধারণত ভোট শেষ হওয়ার পরই প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স সিলগালা করা হয়। এরপর সেগুলো কেন্দ্রের ভেতরে নির্ধারিত কক্ষে নিয়ে গণনা শুরু করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। প্রিজাইডিং কর্মকর্তার তত্ত্বাবধানে এ প্রক্রিয়া চলে। এসময় প্রার্থীদের এজেন্টরা এবং অনুমতি সাপেক্ষে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীরাও গণনা কক্ষে থাকতে পারেন।

এদিকে বাংলাদেশে প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। পলে ভোটাররা দু’টি আলাদা ব্যালটে ভোট দিয়েছেন। সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট। গণনার সময় প্রথমে ব্যালট দুটি আলাদা করা হয়, এরপর পৃথকভাবে গণনা করা হচ্ছে।

নির্বাচন-সংশ্লিষ্ট সূত্র জানায়, ছেঁড়া, ভুলভাবে সিল দেওয়া বা প্রয়োজনীয় স্বাক্ষরবিহীন ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে। প্রতিটি কেন্দ্রের ফল নির্ধারিত ফরমে লেখা হয়। প্রিজাইডিং কর্মকর্তা ও এজেন্টরা তাতে সই করেন। পরে সেই ফল কেন্দ্রেই প্রকাশ করা হয়।

এরপর কপি নিরাপত্তার মধ্যে পাঠানো হয় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে। সাধারণত জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এই দায়িত্বে থাকেন। প্রতিটি আসনের জন্য আলাদা রিটার্নিং কর্মকর্তা থাকেন।

রিটার্নিং কর্মকর্তা সব কেন্দ্রের ফল একত্র করেন। পোস্টাল ব্যালটও এতে যোগ করা হয়। এরপর ফল নির্বাচন কমিশনের অফিসিয়াল সিস্টেমে তোলা হয়। ঢাকায় কমিশনের প্রধান কার্যালয় জাতীয় ফল একত্র করে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এবার দুটি ব্যালট গণনা করতে হচ্ছে। তাই আগের চেয়ে সময় বেশি লাগতে পারে। আশা করা হচ্ছে শুক্রবার সকাল নাগাদ বেশিরভাগ ফল প্রস্তুত হবে।

আজ রাত থেকেই অনানুষ্ঠানিক ফল আসতে পারে। কিছু কেন্দ্র গণনা শেষ করলে প্রাথমিক ফল ঘোষণা করা হবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরো চিত্র স্পষ্ট হবে।

কোনো বিরোধ হলে প্রার্থীরা পুনর্গণনার আবেদন করতে পারবেন। তারা চাইলে নির্বাচন ট্রাইব্যুনালেও ফল চ্যালেঞ্জ করতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X