

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতিসংঘ এবং কানাডা যৌথভাবে ব্যালট প্রকল্পে নির্বাচন কমিশনকে (ইসি) ২ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং।
রোববার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে কানাডা-ইউএন পর্যবেক্ষক দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
হাইকমিশনার অজিত সিং বলেন, বাংলাদেশে একটি অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচন চায় কানাডা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার হস্তান্তর চায় কানাডা। শান্তিপূর্ণ গণতান্ত্রিক অগ্রগতিতে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশটির শতাধিক পর্যবেক্ষক কাজ করবে বলেও জানান কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং।
মন্তব্য করুন