মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাদ পড়লেন পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া শামীম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ এএম
ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ার
expand
ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ার

৪৪তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাত মাস পর ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এটি প্রকাশ করা হয়।

প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ বিভিন্ন ক্যাডারে এ কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন।

তবে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ার চূড়ান্ত গেজেটে বাদ পড়েছেন।

গত ১১ নভেম্বর ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করে ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে গতকালের প্রজ্ঞাপনে ১ হাজার ৪৯০ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সে হিসেবে এ বিসিএস থেকে বাদ পড়লেন চূড়ান্ত ফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ জন; যে তালিকায় শামীম শাহরিয়ারও রয়েছেন।

এর আগে, গত ৩০ জুন রাত সাড়ে ১১টার দিকে পিএসসি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। ওই ফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন শামীম শাহরিয়ার। তিনি ঢাকা মেডিকেল কলেজের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

চূড়ান্ত ফল প্রকাশের সময় শামীম শাহরিয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেন। তার শিক্ষাজীবন শুরু হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, সেখান থেকে এসএসসি পাশ করেন তিনি। পরে নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
USA VS Belgium
90'+2'
1 - 3
31' Malik Tillman
33' Charles De Ketelaere
57' Hans Vanaken
World Cup