মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের প্রস্তাব ফিরিয়ে দিলেন মাহমুদুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান
expand
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে নিরাপত্তা দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিলো।

কিন্তু তিনি সবিনয়ে সে প্রস্তাব ফিরিয়ে ছিয়েছেন। সরকারি প্রস্তাবের জবাবে তিনি বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারের কাছ থেকে আমি কোনো নিরাপত্তা নেবো না। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন’।

সরকারের পক্ষ থেকে এসবি প্রধান নিরাপত্তা দেয়ার বিষয় নিয়ে গতকাল মাহমুদুর রহমানের সঙ্গে কথা বলেন।

এর ফলোআপ হিসেবে আজ তার অধীনস্থ একজন কর্মকর্তা ম্যাসেজ দিয়ে জানান ‘আমাদের এসবি প্রধান মহোদয়ের সাথে আপনার কথা হয়েছে।

স্যারের নির্দেশনা হলো দ্রুত ভিআইপি মহোদয়দের নিকট গানম্যান প্রেরণ করা। যদি সম্মতি দিতেন স্যার তাহলে দ্রুত সময়ে আপনার ঠিকানায় আমরা গানম্যান প্রেরণ করতে পারতাম’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup