শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনের কেনাকাটা ৭০ শতাংশ শেষ: ইসি সচিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে এগুচ্ছে
expand
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে এগুচ্ছে

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে এগুচ্ছে উল্লেখ করে বলেছেন, নির্বাচনী কেনাকাটা ৭০ শতাংশ শেষ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, নির্বাচনের জন্য মোটামুটিভাবে ১০টা উপকরণ আমাদের কিনতে হচ্ছে। এর মধ্যে দুটো উপকরণ ১৫ অক্টোবরের মধ্যে দেবে ইউএনডিপি। আর আটটা উপকরণ লোকালি সংগ্রহ করা হচ্ছে। এ মাসের মধ্যেই কেনা শেষ হবে। ইতোমধ্যে ৭০ শতাংশ উপকরণ সংগ্রহ করা হয়েছে। উপকরণ নিয়ে সংকটের কারণ নেই। আমরা আগে যে টাইমফ্রেম নির্ধারণ করেছিলাম তার মধ্যেই সম্পন্ন হচ্ছে।

জানা গেছে, নির্বাচনী উপকরণের মধ্যে লাল গালা ২৩ হাজার কেজির মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছে ৯ হাজার ২০ কেজি। স্বচ্ছ ব্যালট বাক্সের ক্ষেত্রে ৫০ লাখের মধ্যে এসেছে মাত্র ৬ লাখ। ৮ লাখ ৪০ হাজার অফিসিয়াল সিলের মধ্যে ৬ লাখ সংগ্রহ হয়েছে। ১৭ লাখ ৫০ হাজার মার্কিং সিলের মধ্যে সংগ্রহ হয়েছে ৩ লাখ ৯৬ হাজার। ১ লাখ ১৫ হাজার ব্রাস সিলের মধ্যে কেনা হয়েছে ৯ হাজার ৯২০টি। তবে ৭০ হাজার বড় হেসিয়ান ব্যাগ ও ১ লাখ ১৫ হাজার ছোট হেসিয়ান ব্যাগের সবগুলোই ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।

অন্যদিকে ৯ লাখ ৪০ হাজার স্ট্যাম্প প্যাড ও সমপরিমাণ অমোচনীয় কালির কলম অক্টোবর মাসের মধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সরবরাহ করবে। এছাড়া ১ লাখ ১৫ হাজার গানি ব্যাগ সংগ্রহের পুনঃটেন্ডারের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন