

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ পুলিশের নয়জন পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন, এপিবিএন পুলিশের কেএম আজিজুল ইসলাম, সিআইডির মো. আবদুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট শাখার মো. জামাল উদ্দিন মীর, সারদা পুলিশের আকবর আলী খান, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. সিরাজুল হক শেখ, এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি, ৫ এপিবিএনের মো. আসিকুজ্জামান, কক্সবাজারের চকরিয়া সার্কেলের আজিজুর রহমান এবং ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আসলাম হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরিবিধি ২০১৮–এর ৪৫ ধারা অনুযায়ী চাকরির বয়সসীমা পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী তারা অবসর সংক্রান্ত সব সুবিধা পাবেন।
মন্তব্য করুন
