বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৫টি লক্ষণ দেখলেই বুঝবেন সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

প্রেমের শুরুটা চমৎকার হলেও অনেক সময় তা পরবর্তীতে বিষাক্ত বা ‘টক্সিক’ হয়ে উঠতে পারে। কোনো সম্পর্ক আপনার জীবনের তিক্ত হয়ে উঠছে কি না, তা সঙ্গীর কিছু আচরণ দেখলেই বোঝা যায়।

১. আপনার অনুভূতিকে অবহেলা করা: আপনি হয়তো কোনো যৌক্তিক বিষয় নিয়ে ভাবছেন বা কষ্ট পাচ্ছেন, কিন্তু সঙ্গী সেটাকে 'বেশি ভাবা' বা 'বাড়াবাড়ি সংবেদনশীলতা' বলে উড়িয়ে দিচ্ছেন।

আপনার আবেগ ও ভাবনাকে গুরুত্ব না দিয়ে উল্টো আপনাকে দোষারোপ করা মোটেও সুস্থ সম্পর্কের লক্ষণ নয়।

২. নিজের সুবিধা অনুযায়ী চলা: সম্পর্কে টান থাকবে দুই পক্ষেরই। কিন্তু সঙ্গী যদি কেবল নিজের সুবিধামত আপনার সাথে যোগাযোগ করেন, যখন ইচ্ছে ভালোবাসার বন্যা বইয়ে দেন আর প্রয়োজন ফুরিয়ে গেলে হঠাৎ চুপ হয়ে যান, তবে বুঝতে হবে তিনি কেবল নিজের স্বার্থটুকুই দেখছেন।

৩. কথা না বলতে চাইলে অপরাধী বানানো: প্রতিটি মানুষেরই নিজস্ব সময় বা স্পেসের প্রয়োজন হয়। কখনো মন খারাপের কারণে কথা বলতে ইচ্ছা নাও করতে পারে।

কিন্তু সঙ্গী যদি সেই মানসিক অবস্থাকে না বুঝে উল্টো আপনাকে দোষারোপ করেন, রাগ করে কথা বলা বন্ধ করে দেন বা অপরাধী ফিল করান, তবে তা সম্পর্কের ভবিষ্যৎ জটিলতার ইঙ্গিত দেয়।

৪. রসিকতার ছলে আঘাত করা: সম্পর্কে খোঁচা মেরে কথা বলা বা ঠাট্টা-তামাশা করা স্বাভাবিক, তবে তার একটা সীমা থাকা উচিত। সবার সামনে আপনার কোনো দুর্বলতা নিয়ে মজা করা, হাসাহাসি করা বা রসিকতার ছলে আপনাকে ছোট করা কোনো প্রকৃত সঙ্গীর কাজ হতে পারে না।

৫. নিয়মের বেড়াজালে বন্দি করা: "এটা করা যাবে না, ওটা বলা যাবে না"- এমন নানা বিধিনিষেধ দিয়ে যখন কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, তখন নিজের ওপর থেকে আত্মবিশ্বাস হারিয়ে যায়।

সম্পর্কের খাতিরে কিছুটা মানিয়ে নেওয়া ভালো, কিন্তু সব কিছুতেই অতিরিক্ত নিয়ন্ত্রণ কখনোই গ্রহণযোগ্য নয়।

যে সম্পর্কে পারস্পরিক সম্মান, স্পেস এবং মানসিক শান্তি থাকে না, বরং প্রতিনিয়ত নিজেকে অপরাধী বা ছোট মনে হতে থাকে, সেই সম্পর্ক থেকে সময় থাকতে সচেতন হওয়া জরুরি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন