মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষদের যেসব ব্যক্তিত্ব মেয়েদের কাছে আকর্ষণীয় করে তোলে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি সংগৃহীত
expand

কথায় বলে, "প্রথমে দর্শনধারী, তারপর গুণবিচারী।" বাহ্যিক সৌন্দর্য হয়তো সাময়িকভাবে চোখ জুড়াতে পারে, কিন্তু মনের গভীরে দাগ কাটতে প্রয়োজন চমৎকার ব্যক্তিত্ব।

মনোবিজ্ঞানীদের মতে, দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তি গড়ে ওঠে বিশ্বাস, যোগাযোগ এবং মানসিক সংযোগের ওপর। আর তাই, সিংহভাগ নারীই পুরুষদের বাহ্যিক অবয়বের চেয়ে তাদের ভেতরের কিছু বিশেষ গুণাবলিকে বেশি প্রাধান্য দেন।

একজন পুরুষকে প্রকৃত অর্থে আকর্ষণীয় করে তোলে যে বিষয়গুলো:

১. বিনয়ী আত্মবিশ্বাস

নিজের ওপর বিশ্বাস থাকা এবং যেকোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটা দারুণ একটি গুণ। তবে মনে রাখা ভালো, আত্মবিশ্বাস আর অহংকারের তফাতটা খুব সূক্ষ্ম।

যারা সারাক্ষণ নিজের বরাই করেন বা অন্যদের ছোট করে দেখেন, তারা দ্রুতই আকর্ষণ হারান। নারীদের কাছে সেই পুরুষরাই প্রিয়, যারা নিজের যোগ্যতায় আত্মবিশ্বাসী কিন্তু আচরণে বিনয়ী।

২. মন দিয়ে কথা শোনা

আকর্ষণীয় ব্যক্তিত্ব মানেই শুধু অনর্গল চমৎকার কথা বলা নয়, বরং একজন ভালো শ্রোতা হওয়া। যখন কোনো পুরুষ সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তার অনুভূতির মূল্যায়ন করেন, তখন সম্পর্কের গভীরতা বাড়ে।

নিজের কথা বলার পাশাপাশি অন্যের কথাকে গুরুত্ব দেওয়ার এই অভ্যাসটি পুরুষের প্রতি নারীর আস্থা বহুগুণ বাড়িয়ে দেয়।

৩. জীবনকে সহজ করার ইচ্ছাশক্তি

যান্ত্রিক জীবন, কাজের চাপ আর মানসিক অস্থিরতার মাঝে যে মানুষটি মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন, তার চেয়ে প্রিয় আর কে হতে পারে?

গবেষণায় দেখা গেছে, রসবোধসম্পন্ন মানুষেরা খুব সহজেই অন্যের মন জয় করতে পারেন। কারণ, তাদের সান্নিধ্য চারপাশের মানুষকে এক ধরণের মানসিক স্বস্তি দেয়।

৪. সম্মানবোধ

একজন মানুষ কেবল তার পছন্দের সঙ্গীর সাথে কেমন ব্যবহার করছেন, তা দিয়েই তার আসল চরিত্র চেনা যায় না। তিনি রিকশাচালক, হোটেলের ওয়েটার, পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সাথে কেমন আচরণ করছেন- সেটিই তার আসল পরিচয়।

সবার প্রতি ভদ্রতা এবং সৌজন্যবোধ বজায় রাখা পুরুষদের প্রতি নারীরা প্রাকৃতিকভাবেই বেশি আকৃষ্ট হন।

৫. দায়িত্বশীলতা

কথা ও কাজের মিল থাকাটা সম্পর্কের সবচেয়ে বড় নিরাপত্তা। একজন দায়িত্বশীল পুরুষ কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে যান না, বরং সামনে থেকে তা সমাধানের চেষ্টা করেন। এই নির্ভরযোগ্যতা সম্পর্কের স্থায়িত্ব এবং গভীরতা নিশ্চিত করে।

সম্পর্কের গভীরতা বাড়ায় আরও কিছু অনন্য গুণ

আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা:

কথায় কথায় রেগে যাওয়া বা নেতিবাচক আচরণ করা সম্পর্কের জন্য বিষাক্ত। নিজের আবেগকে স্বাস্থ্যকর উপায়ে প্রকাশ করা এবং সঙ্গীর আবেগকে বোঝার ক্ষমতাই একজন মানুষকে প্রকৃত অর্থেই ম্যাচিউরড করে তোলে।

লক্ষ্য ও জীবনের প্রতি তাগিদ:

অনেক নারীর কাছেই পুরুষের উচ্চাকাঙ্ক্ষা একটি অত্যন্ত আকর্ষণীয় গুণ। এর অর্থ এই নয় যে তাকে বিপুল ধনী হতে হবে, বরং নিজের ক্যারিয়ার বা জীবনকে উন্নত করার জন্য তার যে চেষ্টা ও শেখার মানসিকতা- সেটিই অনুপ্রেরণা জোগায়।

সততা ও বিশ্বাসযোগ্যতা:

বিশ্বাস ছাড়া যেকোনো সম্পর্কই তাসের ঘরের মতো। একজন সৎ ও নির্ভরযোগ্য মানুষ দীর্ঘমেয়াদে সবসময় সবচেয়ে বেশি মূল্যায়ন পান।

প্রতিটি মানুষের পছন্দ ভিন্ন, তাই কোনো নির্দিষ্ট ছকে সবাইকে মাপা সম্ভব নয়। তবে বাহ্যিক অবয়ব সময়ের সাথে ম্লান হলেও চরিত্র, ব্যবহার এবং সুন্দর মানসিকতার আকর্ষণ কখনো কমে না। দিনশেষে একজন মানুষের আসল সৌন্দর্য প্রকাশ পায় তার আচরণে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank