সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে বসে প্রেগন্যান্সি টেস্ট কীভাবে করবেন?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৮:০২ পিএম
প্রেগন্যান্সি কিট
expand
প্রেগন্যান্সি কিট

অনেকেই পিরিয়ড মিস করলে আজকাল ঘরে বসেই বাজার থেকে কেনা প্রেগন্যান্সি কিট দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করান। কিন্তু অনেকেই বুঝতে পারেন না এটি ব্যবহারের নিয়ম কি? কীভাবে ইউরিন দিয়ে টেস্টের পর কোন দাগ কি বোঝাচ্ছে তা বুঝতে পারেন না।

আসুন জেনে নেই প্রেগন্যান্সি কিট দিয়ে কি করে নিশ্চিত হবেন আপনি গর্ভবতী নাকি না।

কখন টেস্ট করবেন?

প্রেগন্যান্সি টেস্ট করার সঠিক সময় পিরিয়ড মিস হওয়ার ১ সপ্তাহ পর। এই সময় টেস্ট করলে সবচেয়ে সঠিক ফলাফল পাওয়া যায়।

যেকোনো সময় টেস্ট করা যায়, তবে সকালের প্রথম ইউরিনে এইচসিজি (hCG) হরমোনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। তাই তখন টেস্ট করলে সঠিক ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

টেস্ট করার নিয়ম

একটি পরিষ্কার ও শুকনো পাত্রে সকালের ইউরিনের নমুনা সংগ্রহ করুন। কিটের প্যাকেটের সাথে দেওয়া ড্রপারটি দিয়ে ২ থেকে ৩ ফোঁটা টেস্ট স্ট্রিপের নির্দিষ্ট বক্সে (সাধারণত 'S' চিহ্নিত স্থানে) দিন।

যদি আপনার কাছে ডিপ-স্ট্রিপ কিট থাকে, তবে তা পাত্রে নির্দিষ্ট 'MAX' লাইন পর্যন্ত ৫ থেকে ১০ সেকেন্ড ডুবিয়ে রাখুন।

কিটের নির্দেশিকা অনুযায়ী ৩ থেকে ৫ মিনিট অপেক্ষা করুন। ১০ মিনিটের বেশি সময় পার হলে ফলাফল পরিবর্তন হতে পারে, তাই এই সময়ের মধ্যেই ফলাফল দেখে নিতে হবে।

যদি কন্ট্রোল লাইন অর্থাৎ 'C' চিহ্নিত স্থানে একটি গাঢ় রঙের দাগ ভেসে ওঠে তাহলে ফলাফল নেগেটিভ। অর্থাৎ গর্ভধারণ করেননি।

যদি 'C' এবং টেস্ট লাইন অর্থাৎ 'T' চিহ্নিত স্থান উভয় ঘরেই দুটি দাগ দেখা যায় তাহলে ফলাফল পজিটিভ। অর্থাৎ গর্ভধারণ করেছেন।

অনেক সময় দাগ দুটো হালকা রঙের দাগ দেখা যায়। সেটি নিয়ে বিভ্রান্ত হবার কিছুই নেই। সেটি পজিটিভ নির্দেশ করতে পারে।

অনেক সময় দেখা যায় কোন দাগই ওঠে না। তাহলে অবশ্যই টেস্টটি ভুল হয়েছে। নতুন একটি কিট দিয়ে আবার পরীক্ষা করতে হবে।

প্রত্যেক কিটের নিজস্ব কিছু নির্দেশিকা থাকে। তাই ব্যবহারের আগে অবশ্যই প্যাকেটের গায়ের নির্দেশিকা পড়ে নিতে হবে। ফলাফল পসিটিভ নেগেটিভ যাই আসুক এটি কেবল সাময়িক নিশ্চিতকরণ মাত্র। তাই দ্রুত একজন গাইনি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে পরীক্ষা করিয়ে নেওয়া উচিৎ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup