শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার ধূমপানে সন্তানের ডায়াবেটিস ঝুঁকি, বলছে গবেষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৫:২৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ধূমপানের ক্ষতিকর প্রভাব আমরা সবাই জানি। এটি কেবল ধূমপায়ীর শরীরেই নয়, পরিবারের অন্য সদস্যের, বিশেষ করে সন্তানের ওপরও প্রভাব ফেলে। নতুন এক গবেষণা বলছে, বাবার নিকোটিন অভ্যাস সন্তানের মেটাবলিজম বা রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে।

জার্নাল অফ দ্যা এন্ডোক্রাইন সোসাইটিতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, বাবার শরীরে নিকোটিনের প্রভাব সন্তানের বিপাকপ্রক্রিয়া এবং রক্তে শর্করার মাত্রার উপর প্রভাব ফেলে।

ইঁদুরের ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে, যেসব পুরুষ ইঁদুরকে নিকোটিনের সংস্পর্শে রাখা হয়েছিল, তাদের সন্তানদের মধ্যে গ্লুকোজ নিয়ন্ত্রণের সমস্যা দেখা দেয়। এর ফলে ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

সাধারণভাবে গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এই গবেষণা বলছে, বাবার জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ। নিকোটিন কেবল শরীরে ক্ষতি করে না, এটি শুক্রাণুর গঠনেও পরিবর্তন আনতে পারে। এমনকি সেই প্রভাব ভবিষ্যৎ সন্তানের শরীরে পৌঁছাতে পারে।

করণীয়

  • যদি আপনি ধূমপায়ী হন, তাহলে এই অভ্যেস ছাড়ার জন্য এখনই সচেতন হওয়া জরুরি।
  • সেকেন্ড হ্যান্ড স্মোক এড়াতে ঘরে ধূমপান করা থেকে বিরত থাকুন।
  • নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং জীবনধারায় স্বাস্থ্যকর পরিবর্তন করুন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ।

গবেষকরা মনে করান, ছোট একটি পরিবর্তনই সন্তানের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাবার সচেতনতা, স্বাস্থ্যকর জীবনধারা ও ধূমপান ত্যাগ—এই তিনটি পদক্ষেপ মিলিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ডায়াবেটিস ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন