পবিত্র রমজান কেবল ইবাদতের মাস নয়, এটি আত্মশুদ্ধি, ধৈর্য এবং জীবনকে সুশৃঙ্খলভাবে সাজানোর এক অনন্য সময়। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস, রাতের ঘুমের পরিবর্তন এবং ইবাদতের বাড়তি চাপ শরীর ও মানসিকতায় বড় পরিবর্তন আনে। তাই রমজানে দেহ ও মন সুস্থ রাখতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।
- খাবার: রমজানের ২-৩ সপ্তাহ আগে থেকেই খাবারের সময় সামঞ্জস্য করুন। দুপুরের খাবারের পরিমাণ কমিয়ে ধীরে ধীরে সেহরি ও ইফতারের সাথে মানানসই করুন। হালকা, পুষ্টিকর খাবার খান, যেমন শাকসবজি, ফল, বীজ। প্রক্রিয়াজাত বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন।
- হাইড্রেশন: প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। ডাবের পানি, তাজা ফলের রস, তরমুজের মতো জলীয় খাবারও গ্রহণ করতে পারেন। এতে রোজার সময় দুর্বলতা ও মাথাব্যথা কমবে।
- ঘুমের অভ্যাস: রাতের ঘুমের রুটিন ঠিক রাখুন। সেহরির জন্য ভোরে ওঠার অভ্যাস তৈরি করুন। পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি।
- ক্যাফেইন ও চিনির পরিমাণ কমানো: হঠাৎ ক্যাফেইন বন্ধ করলে মাথাব্যথা ও অবসাদ দেখা দিতে পারে। রমজানের আগে ধীরে ধীরে চা বা কফি কমিয়ে সাধারণ পানীয় বা ভেষজ চা পান করুন।
- মানসিক প্রস্তুতি: অপ্রয়োজনীয় সময় নষ্ট হওয়া কাজ থেকে দূরে থাকুন, পরিবারের সাথে সময় কাটান, ধর্মীয় বই পড়ুন। অসহায় ও দরিদ্রদের সাহায্য করলে মনের প্রশান্তি আসে।
- প্রযুক্তির ব্যবহার: স্মার্টফোন অ্যাপের মাধ্যমে কুরআন তেলাওয়াত বা তাফসির শেখা যায়, যেমন ‘তার্তিল’, ‘দ্বীন’, ‘মুসলিম বাংলা’। এছাড়া স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া বা বিনোদন মনকে বিভ্রান্ত করে। নীল আলো ঘুমের ক্ষতি করে, যা সেহরি বা ফজরের নামাজে প্রভাব ফেলে।
সর্বশেষে, রমজান সুন্দরভাবে কাটাতে আগেভাগে প্রস্তুতি নেওয়া জরুরি। নিয়মিত খাবার, পর্যাপ্ত পানি, সঠিক ঘুম, ধৈর্য, ইতিবাচক চিন্তা এবং সময়ের সঠিক ব্যবহার শরীর ও মনকে প্রস্তুত রাখে। তখন রোজা কষ্ট নয়, বরং প্রশান্তির উৎস হয়ে ওঠে। সামান্য অভ্যাস পরিবর্তনেই পুরো মাসটি আরামদায়ক এবং উপভোগ্য করা সম্ভব।