রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিম ফ্রিজে রাখবেন, নাকি বাইরে, যা বলছেন বিশেষজ্ঞরা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সকালের নাশতায় ডিম ভাজি, দুপুরে ডিমের তরকারি কিংবা রাতে হালকা পোচ—বাংলাদেশের ঘরে ঘরে ডিম এক অনিবার্য খাদ্য। কিন্তু বাজার থেকে ডিম কিনে আনার পর একটি সাধারণ প্রশ্নই বারবার সামনে আসে; ডিম কি ফ্রিজে রাখা উচিত, নাকি রান্নাঘরের ঝুড়িতেই রাখবেন?

এই প্রশ্নে পরিবারের সদস্যদের মধ্যেই কখনো কখনো মতভেদ তৈরি হয়।

খাদ্য বিশেষজ্ঞদের মতে, ডিম সংরক্ষণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। বিষয়টি নির্ভর করে আবহাওয়া, সংরক্ষণের সময়কাল এবং ব্যবহারের অভ্যাসের ওপর।

বিশেষজ্ঞদের মতে, ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ডিম রাখলে এর স্বাদ ও গঠনে তেমন পরিবর্তন আসে না। যারা প্রতিদিন বা এক–দুদিনের ব্যবধানে ডিম ব্যবহার করেন, তাঁদের জন্য এটি সুবিধাজনক হতে পারে।

তবে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় দীর্ঘ সময় ডিম বাইরে রাখলে নষ্ট হওয়ার ঝুঁকি বাড়তে পারে। সে ক্ষেত্রে ফ্রিজে সংরক্ষণকে তুলনামূলক নিরাপদ বিকল্প হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফ্রিজে রাখলে ডিমের সংরক্ষণকাল বৃদ্ধি পায় এবং তাপমাত্রার ওঠানামার প্রভাব কম পড়ে।

খাদ্যবিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ডিম যেখানে রাখা হোক না কেন, পরিষ্কার ও শুষ্ক পরিবেশ নিশ্চিত করা জরুরি। ফাটলযুক্ত ডিম আলাদা করে রাখা এবং দ্রুত ব্যবহার করা ভালো।

সব মিলিয়ে ডিম সংরক্ষণে একক কোনো নিয়ম নেই। ব্যক্তিগত অভ্যাস, পরিবারের চাহিদা ও আবহাওয়ার ওপর ভিত্তি করেই নিতে হবে সিদ্ধান্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Tunisia VS Japan
Scheduled
21 Jun, 10:00 AM
VS
World Cup