

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভ্যালেন্টাইনস উইক বা ‘ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন আজ। প্রতি বছর ৮ ফেব্রুয়ারি দিনটি ‘প্রোপজ ডে’ হিসেবে পালিত হয়। প্রপোজ ডে হল লুকোচুরি রেখে খোলাখুলিভাবে ভালোবাসা প্রকাশ করার একটি বিশেষ দিন।
ইতিহাস বলছে, ১৮শ এবং ১৯শ শতাব্দীতে ইউরোপ এবং আমেরিকায় পুরুষরা আনুষ্ঠানিকভাবে আংটি দিয়ে তাদের প্রেমিকাকে এই দিনটিতে বিয়ের প্রস্তাব দিত। এই বিশ্বাস থেকেই বিংশ শতাব্দীতে ভ্যালেন্টাইন্স সপ্তাহে ‘প্রপোজ ডে’ পালনের গুরুত্ব বাড়ে।
প্রাচীনকালে পাশ্চাত্য সংস্কৃতিতে পুরুষরা হাঁটু গেড়ে বসে তাদের বান্ধবীদের কাছে বিয়ের প্রস্তাব দিত। যে ঐতিহ্য হিসেবে আজও পালন করা হয়।
এই দিনটি পছন্দের মানুষের কাছে ভালোবাসা প্রকাশের সুযোগ করে দেয়। যারা দীর্ঘদিন ধরে কাউকে পছন্দ করেন কিন্তু তাদের অনুভূতি প্রকাশ করতে অক্ষম, তাদের জন্য এই দিনটি উপযুক্ত সুযোগ।
তবে মনে সংশয় কাজ করছে কীভাবে বলবেন? তবে চলুন জেনে নিই কীভাবে প্রিয় মানুষটিকে নিজের মনের কথা বা প্রপোজ করা যায় সে সম্পর্কে-
১. চিঠি কিংবা কবিতা: নিজের মনের ভাবগুলো লিখে প্রিয় মানুষটিকে দিন। লেখার সময় নিজে যা ভাবেন, তাই লিখুন। খুব বেশি লিখতে না পারলে ৪ লাইনের একটি কবিতা তাকে উপহার দিতে পারেন। এতে আপনার প্রিয় মানুষটিকে বলাও হয়ে যাবে।
২. গান গেয়ে প্রপোজ: মনের ভাব সহজেই প্রকাশ করা যায় গানের মাধ্যমে। আর আপনি যখন প্রিয় মানুষটির সাথে কথা বলতে চাইছেন সেক্ষেত্রে গান উত্তম উপায়। এতে আপনার সঙ্গী সহজেই আপনার কথা বুঝে যাবে। ৩. বইয়ের মাধ্যমে ভালোবাসা প্রকাশ: আপনার ভালবাসার মানুষটি যদি সাহিত্যিপ্রেমী হয়ে থাকে তবে এই কৌশল আপনার জন্য খুব কার্যকরী হবে। তাকে কোনো একটি ভালোবাসার বই উপহার দিন, তবে বইয়ে নিজ হাতে দুই লাইনে আবেগের কথাগুলো লিখে দেন। অথবা চিরকুটে ভালবাসা বা বিয়ের প্রস্তাবটি লিখে ভিতরে রেখে দিন এবং তাকে বইটি থেকে একটি নির্দিষ্ট পৃষ্ঠা পড়তে বলুন।
৫. ক্যান্ডেল লাইট ডিনার: প্রিয় মানুষটির সাথে ক্যান্ডেল লাইট ডিনারে যান। সেখানে মোমবাতির আলো-আধারিতে নিজের মনের কথাটি বলে ফেলুন। রোমান্টিক পরিবেশে আপনাকে না করতে পারবে না।
এর পাশাপাশি দিনটিকে বিশেষ করে তুলতে সঙ্গী বা পছন্দের মানুষকে কিছু সৃজনশীল উপায়েও প্রস্তাব করা যেতে পারে। এক্ষেত্রে তার জন্য একটি বিশেষ সারপ্রাইজের পরিকল্পনা করা বা একটা সুন্দর জায়গা বেছে নিয়ে সেখানে তার সঙ্গে সময় কাটানো।
এছাড়া ভালোবাসার মানুষকে আংটি বা উপহার দিয়ে প্রেমের প্রস্তাব দেওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে প্রিয়জনকে প্রশ্ন করতে পারেন, সে আংটি-টি পরতে রাজি আছে কি-না?
মন্তব্য করুন

