মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটায় ৩ জনকে শোকজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম
সংগৃহীত
expand

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনায় ৩ জনকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়।

জানা যায়,গত ১৮ আগস্ট ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটার ঘটনা ঘটে। একই সময়ে আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে হাজতখানায় প্রবেশ করেন। পরে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়।

এর আগে গত বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কাটেন বলে অভিযোগ এসেছে।

আরও অভিযোগ এসেছে টিফিন ক্যারিয়ারে ভাত এনে তিনি সবাইকে নিয়ে খান।

তবে তার আইনজীবী নাজনীন নাহার বলেন, কেক কাটার কথা মিথ্যা। ট্রাইব্যুনালের হাজতখানা জন্মদিন পালনের জায়গা নয়। কেক পাবে কোথায়, কার সঙ্গে কাটে, এমন প্রশ্নও রাখেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank