শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি আখতারুজ্জামান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৭:০৪ পিএম
গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান। ছবি: এনপিবি নিউজ
expand
গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান। ছবি: এনপিবি নিউজ

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলাটিতে জিজ্ঞাসাবাদের জন্য আখতারুজ্জামানকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মো. মাসুদুর রহমান।

এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন তার জামিন, কারাগারে ডিভিশন এবং চিকিৎসার জন্য পৃথক তিনটি আবেদন করেন। তবে মামলার মূল নথি আদালতে না থাকায় জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১০ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১১ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম শুনানি শেষে আখতারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন রাষ্ট্রপক্ষ তার সাত দিনের রিমান্ড আবেদন করলেও আসামিপক্ষের আইনজীবী মুর্শেদ হোসেন শাহিন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৬ আগস্ট একই মামলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার করা সাত দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য ১০ আগস্ট দিন ধার্য করা হয়েছিল।

মামলার সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ১৮ জুন সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তীতে রিমান্ডে নেওয়া হয়।

তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আবারও আদালতে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank